ইভিএম’র ২ কেন্দ্রে বিজয়ী আরিফ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

ইভিএম’র ২ কেন্দ্রে বিজয়ী আরিফ

Manual7 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র দুটি কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়।

Manual8 Ad Code

ইভিএমের দুটি কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১৩০৮ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।

Manual6 Ad Code

সিলেটে ইভিএমে ভোট হওয়া কেন্দ্র দুটি হচ্ছে- আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৫নং এবং ৩নং ভবন।

এদিকে, বিকেল ৪টায় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেছেন, সিলেটে নজিরবিহীন জাল ভোট হয়েছে। কেন্দ্র দখল ও সন্ত্রাসের এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করলাম। বিএনপির উচিত এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়া।

এদিকে, সিসিকের ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রমে বেশিরভাগ কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘাত ও অনিয়মের খবর পাওয়া গেছে। নগরের ১৯নম্বর ওয়ার্ডের পূর্ব মিজাবাজারস্থ বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর কেন্দ্র দখল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হন।

Manual7 Ad Code

এছাড়া নগরের কুমারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাচালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হন। ২৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে আটক করে পুলিশে দেয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code