‘সিলেটবাসী আবারও প্রমাণ করেছেন’

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

‘সিলেটবাসী আবারও প্রমাণ করেছেন’

Manual8 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিপুল বাধা বিপত্তি পেরিয়ে সিলেটবাসী আবারও প্রমাণ করেছেন এখানে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়নি।

সোমবার (৩০ জুলাই) রাতে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী সার্ভার স্টেশনে হাজির হয়ে আরিফ বলেন, এই বিজয় আমার না, এই বিজয় মহানগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে।

Manual4 Ad Code

সিলেট সিটির ১৩৪ টি কেন্দ্রের মধ্যে সোমবার ফলাফল ঘোষিত হওয়া ১৩২ টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক প্রতিদ্বন্দ্বি প্রার্থী বদরউদ্দনি আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট আছে ৪৭৮৭ ভোট। ফলে দুটি কেন্দ্র ছাড়াই জয়ের সুভাষ পাচ্ছেন আরিফ।

Manual4 Ad Code

ফলে ফলাফল ঘোষণা শেষে প্রতিক্রিয়ায় আরিফুল হক বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তবে সিলেটে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। আমি আহ্বান জানাবো- আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যাই।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code