ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস, বিশ্বনাথে ছাত্রদল কর্মী আটক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস, বিশ্বনাথে ছাত্রদল কর্মী আটক

Manual8 Ad Code

ফেসবুকে প্রতিনিয়ত সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস দেয়ায় আলী আহমদ শামীম নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের শফিক মিয়ার পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী।

Manual1 Ad Code

জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদল কর্মী আলী আহমদ শামীম সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে আসছে। এর প্রেক্ষিতে সোমবার রাতে থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাজাগঞ্জ বাজার থেকে আটক করে নিয়ে আসে। আটকের সময় পুলিশের কাজে বাঁধার সৃস্টি করে এই ছাত্রদল কর্মীর সহযোগিরা।

Manual3 Ad Code

আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code