নগরবাসীকে সাবেক মেয়র কামরানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

নগরবাসীকে সাবেক মেয়র কামরানের ঈদ শুভেচ্ছা

Manual3 Ad Code

পবিত্র ঈদুল আয্হা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

Manual6 Ad Code

মঙ্গলবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

Manual2 Ad Code

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানীর ঈদ। পবিত্র এ হজের মৌসুমে পশু কোরবানীর মাধ্যমে মানুষের মনের কুপ্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।

ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এ কামনা করি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code