সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
আগামী বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক সভায় যোগ দিতে তিনি সিলেট আসছেন।
সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।
এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Design and developed by ওয়েব হোম বিডি