সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
ভোগ বিলাসে গা না ভাসিয়ে আদর্শিক রাজনীতি করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভালো করে লেখাপড়া শেখার জন্য তাদের প্রতি পরামর্শ দেন তিনি।
শুক্রবার (৩১ আগষ্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সব থেকে বড় সম্পদ হলো শিক্ষা। ধন-সম্পদ চিরদিন থাকে না। কেউ যদি অনেক সম্পদ বানিয়ে খুব গর্ব করে, চিরদিন তা ধরে রাখতে পারে না। কিন্তু শিক্ষা এমন একটা সম্পদ যে সম্পদ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। তাই ছাত্রলীগের প্রত্যেকটা ছেলেমেয়েকে সকলের আগে শিক্ষা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এখন তো আমার বয়স হয়ে গেছে। তোমরা হলে ভবিষ্যৎ। তোমরা নেতৃত্ব দেবে। কাজেই তোমাদেরকেই এই আদর্শের পতাকা সমুন্নত রেখে প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ছাত্রলীগের ত্যাগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যত আন্দোলন হয়েছে, সেখানে যদি শহীদদের তালিকা দেখি, ছাত্রলীগের শহীদদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বার বার অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
শেখ হাসিনা বলেন, একটা কথা দেশে-বিদেশে সবার মাথায় রাখা উচিত– আমি স্কুলজীবন থেকে রাজনীতি করি। বৈরী পরিবেশে, আইয়ুব খানের আমল, আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল। আমাদের বইয়ে একটা চ্যাপ্টার ছিল, পাকিস্তান চ্যাপ্টার। ২০ নম্বর। আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি ওই ২০ নম্বর বাদ দিয়ে। কারণ আইয়ুব খানের প্রশংসা আমার হাত দিয়ে আমি লিখব না। আমি সেই মানুষ। আমার ওই ২০ নম্বরের জন্য ফেলও করতে পারতাম বা থার্ড ডিভিশনও পেতে পারতাম। কিন্তু আমি তা পরোয়া করিনি। নীতির প্রশ্নে আপোস নাই। এটাই হচ্ছে আমার কথা।
স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, খুবই দুর্ভাগ্য, এখনো দেখছি কতোগুলো প্রেতাত্মা ঘুরে বেড়ায়। যারা আমাদের স্বাধীনতা চায়নি। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। যারা সবসময় স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিল। ১৫ আগস্টের ষড়যন্ত্রের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। যারা ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃত করেছিল।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি