সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির তিন নেতার বাড়িতে গিয়ে ঘর তল্লাশী করেছে থানা পুলিশ। রোববার (০২ সেপ্টেম্বর) ভোরে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গৌছ খানের জানাইয়া গ্রামের বাড়িতে পুলিশ তল্লাশী চালায়।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের জানাইয়া গ্রামের বাড়ি ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজি আব্দুল হাই’র গ্রামের বাড়ি রাজনগরে পুলিশ তল্লাশী চালিয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির তিন নেতা জানান, গতকাল ভোরে তাদের বাড়ির বসতঘর ও বাংলা ঘরে ঢুকে পুলিশ তল্লাশী চালিয়েছে। তারা বলেন, পুলিশ অযথা আমাদেরকে হয়রানী করছে। তারা হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি জোরদাবি জানান।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আমাদের নিয়মিত অভিযান ছিল। তাই অভিযান করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি