সিলেটে যুক্তরাজ্য বিএনপি নেতা মামুন গ্রেফতার

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮

সিলেটে যুক্তরাজ্য বিএনপি নেতা মামুন গ্রেফতার

Manual2 Ad Code

সিলেট নগরীর খাসদবির থেকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (০৩ সেপ্টেম্বর)  নগরীর খাসদবির ইলাশকান্দি এলাকার উদয়ন ৪২নং বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামুনকে আটক করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় শহীদুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে। ঈদুল আজহার সময় থেকে দেশে অবস্থান করছিলেন বিএনপির এই প্রবাসী নেতা।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিএনপির শতাধিক নেতাকর্মী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সেখানকার কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হাইকমিশনে ভাঙচুর চালান। পরে এ ঘটনায় মামলা করেন দূতাবাস কর্মকর্তারা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code