ওসমানীনগরে দলীয় সভা থেকে বিএনপির ১৬ নেতা আটক

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮

ওসমানীনগরে দলীয় সভা থেকে বিএনপির ১৬ নেতা আটক

Manual7 Ad Code

সিলেটের ওসমানীনগরে দলীয় সভা থেকে নাশকতার পরিকল্পনার অভযোগে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ ১৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালাবাজার ইউপি বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদের করনসী গ্রামস্থ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

এসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

আটকৃতরা হলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার  ইউপি বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ চৌধুরী, ইরশাদ উদ্দিন জিলু, আব্দুল মান্নান, কামাল আহমদ পারভেজ, হাদিস খান, কমরু মিয়া, সারজন মিয়া, শরিফ আহমদ চৌধুরী, আব্দুল কালাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিব অালী ও আতিকুল আলম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code