শপথ গ্রহণ করলেন সিসিক মেয়র আরিফ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

শপথ গ্রহণ করলেন সিসিক মেয়র আরিফ

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

Manual8 Ad Code

সিসিকের নব-নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ও এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাচ্ছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code