আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

Manual4 Ad Code

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার ধারণা, আগামী ২০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তবে সেখানে বিএনপি কিংবা অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি থাকবে না।

Manual8 Ad Code

বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০ দিনের মধ্যে দেশে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তবে ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। শুনেছি নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

Manual7 Ad Code

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে দলটির কোনও প্রতিনিধি নেই।

Manual2 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় দেখেছি, নির্বাচনকালীন সরকারে নাকি সুশীল সমাজের প্রতিনিধিও থাকবেন। কিন্তু এ তথ্যটি ঠিক নয়। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার কোনও সুযোগ নেই।

অর্থমন্ত্রী বলেন, যে কারণে নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকতে পারছে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধি থাকে কী করে? তাহলে তো আইন ভঙ্গ হবে। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার সুযোগ থাকলে তো বিএনপিও থাকতে পারতো।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code