খালেদার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়, দাবি মেডিকেল বোর্ডের

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮

খালেদার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়, দাবি মেডিকেল বোর্ডের

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

Manual6 Ad Code

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের তিনি বলেন, গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ দিয়েছেন। বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রতিবেদন সঠিক সময়ে আমার হাতে দিয়েছেন। প্রতিবেদনটি আজই কারা অধিদপ্তরের পাঠিয়ে দেবো।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কি কি করণীয় তা প্রতিবেদনে উল্লেখ করে তা হস্তান্তর করেছি। তার চিকিৎসায় অনেক কিছুই করণীয় আছে। কোথায় চিকিৎসা হওয়া দরকার সে বিষয়েও পরামর্শ দেয়া আছে। পাশাপাশি রোগের বর্ণনাও রয়েছে।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের হাতে এ প্রতিবেদন তুলে দেন মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল।

Manual3 Ad Code

এসময় বোর্ডের অন্যান্য সদস্য কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code