সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

Manual8 Ad Code

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সহায়ক সরকার গঠন, নির্বাচন কমিশন পূনর্গঠনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ শেষে জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে এই কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

সমাবেশে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও নাবিল এইছ এর পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা।

Manual4 Ad Code

এসময় উপস্থিত্ব ছিলেন সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সহ-সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সদস্য মহিতোষ দেব মলয়, ছাত্র ফ্রন্ট (মা) মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনে ভোট ডাকাতি, কালো টাকার খেলা বন্ধ করতে হবে। সরকারের অধীনে প্রহসনের নির্বাচন না করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবী জানান বক্তারা।

Manual5 Ad Code

বক্তারা ঢাকায় “বাম গণতান্ত্রিক জোটের” নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচিত ব্যাপক পুলিশী হামলার নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code