পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই : কাদের

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই : কাদের

Manual8 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই। এই যে ১০ দল, ২০ দল, তাদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হয়?

মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে। তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে?

বিএনপি-জামায়াত জোট সময়কার দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এক সময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন আবার চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো, খাওয়া ভবন সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না।

Manual1 Ad Code

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code