‘এবার খালি মাঠে গোল দিতে দেবেনা বিএনপি’

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

‘এবার খালি মাঠে গোল দিতে দেবেনা বিএনপি’

Manual3 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেবো এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব। ১ অক্টোবর থেকে সবাই রেডি হয়ে যান। এবার আর খালি মাঠে গোল দিতে দেবো না বলেও মন্তব্য করেন মওদুদ।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।

Manual8 Ad Code

জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে জানিয়ে তিনি বলেন, কোন ঘটনাই ঘটেনি, তারপরও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারাদেশের সকল গ্রামে-গ্রামে ওয়ার্ডে-ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় একশো-দেড়শো নাম দিয়ে বাকি অজ্ঞাত আসামি রেখে মামলা দেওয়া হয়। ফ্যাসিস্ট দেশেই এটা সম্ভব, কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না।

Manual8 Ad Code

যুবসমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code