জামিন পেলেন জেলা বিএনপি নেতা আলী আহমদ

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

জামিন পেলেন জেলা বিএনপি নেতা আলী আহমদ

Manual8 Ad Code

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকালে জেলা বিএনপি এ নেতার জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতে জামিন আবেদন জমা দেন। পরে এ জামিন আবেদনের শুনানি শেষে ২০ হাজার টাকা জামানতে আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন তার আইনজীবী আতিকুর রহমান শামীম।

Manual4 Ad Code

এর আগে গত ২৫ সেপ্টেম্বর আলী আহমদ একই মামলায় আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত ২১ জুলাই সিলেট সিটি নির্বাচনের পূর্বে দুই কর্মীর মুক্তির দাবিতে উপশহরে মহানগর পুলিশ উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে আন্দোলন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা সড়কে বসে তারা দুই কর্মীকে ছেড়ে দেয়ার দাবি জানান।

একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এরপর বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। পরে ওই ঘটনায় ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগ এনে মামলা করা হয়।

Manual7 Ad Code

এ মামলার অন্য আসামীরা উচ্চ আদালত থেকে পূর্বে জামিন নিলেও আলী আহমদ তখন জামিন নেননি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code