দেশের উন্নয়ন দেখে খুশি জনগণ : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

দেশের উন্নয়ন দেখে খুশি জনগণ : প্রতিমন্ত্রী মান্নান

Manual1 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের সাজ সাজ রব বইছে। চারদিকে শুধু কাজ আর কাজ। দেশের উন্নয়ন দেখে জনগণ খুশি। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের অসহায় মহিলাদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বর্তমানে দেশের মানুষকে না খেয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। এখন কোন মানুষ না খেয়ে মরে না। মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এক সময় দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। বর্তমানে সারাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

তিনি আরো বলেন, এতো উন্নয়ন করেও আতঙ্কের মধ্যে আছি। আগামী নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিবে কি না। তাই জনগণের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়ে আতঙ্ক দুর করুন এবং আবারো উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আ.লীগ সরকারকে ক্ষমতায় আনুন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনহার মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দেব।

Manual8 Ad Code

ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এহিয়া মিয়া ও গীতাপাঠ করেন মানিক সাধু।

Manual5 Ad Code

এ সময় জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিবার কর্মকর্তা ডা.শামসুদ্দিন, ডা. শারমিন আরা আশা. ডা. মধু সুদন ধর, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়নের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আছগর ইমন, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাউল শিল্পী ছুরত মিয়া নৌকা প্রতীকের সমর্থনে সংগীত পরিবেশন করে সবাইকে চমকে দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code