সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে সমাধান পাইনি : ড. কামাল

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে সমাধান পাইনি : ড. কামাল

Manual5 Ad Code

সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে বিশেষ সমাধান পাইনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেইলি রোডের নিজ বাসভবনে গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাড়ে তিন ঘণ্টার সংলাপে মাত্র একটি বিষয়েই সমাধান মিলেছে। গণভবনে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী লম্বা বক্তৃতা দিলেন। বিশেষ কোনও সমাধান আমরা পাইনি।

Manual3 Ad Code

এর আগে গণভবনে সংলাপ শেষ করে গাড়িতে উঠার সময় ড. কামাল সাংবাদিকদের সংক্ষেপে বলেন, সংলাপ ভালো হয়েছে। তবে সংলাপে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসময় তা তিনি উল্লেখ করেননি।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের বলেছেন, খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন।

বহুল আলোচিত এই সংলাপে যোগ দিতে কামাল হোসেনের নেতৃত্বে বেইলি রোডে তার বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে রওনা হয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলটি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা গণভবনে পৌঁছান।

Manual8 Ad Code

এর আগে গণভবন রওনা হওয়ার আগে বিকাল সাড়ে ৪টায় কামাল হোসেনের বাড়িতে পৌঁছে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code