আবারও সংলাপ চেয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

আবারও সংলাপ চেয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

Manual4 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমিত পরিসরে আবারও সংলাপ চেয়ে আজ (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

Manual5 Ad Code

গতকাল শনিবার রাতে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করতে, নির্বাচন কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছে, তাও প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ থাকবে বলে জানান তিনি।

Manual2 Ad Code

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, জাতীয় ঐক্যের ৭ দফা দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেওয়া হবে। যেহেতু তিনি বলেছিলেন, এটা অব্যাহত থাকবে এবং স্বল্প পরিসরে আলোচনা হতে পারে, সেই আলোচনার আহ্বান জানিয়ে আবার একটি চিঠি আগামীকাল দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

এদিকে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র  হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code