সিলেট-২ : ইসলামী ঐক্যজোটের মনোনয়ন সংগ্রহ করলেন এনামুল হক

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

সিলেট-২ : ইসলামী ঐক্যজোটের মনোনয়ন সংগ্রহ করলেন এনামুল হক

Manual8 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ইসলামী ঐক্যজোটের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আ.ক.ম এনামুল হক মামুন।

Manual1 Ad Code

গত মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Manual7 Ad Code

এসময় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনামুল হক মামুন বলেন- আমি দীর্ঘদিন থেকে আদর্শ মানুষ গঠনে শিক্ষার প্রচার-প্রসার, মূল্যবোধ তৈরীতে সামাজিক তৎপরতা, অধিকার আদায়ে রাজনৈতিক আন্দোলন এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। দীর্ঘ এ পথচলায় জনগণের আস্থ ও ভালোবাসা আমাকে বৃহৎ পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখতে আশাবাদী করে তুলেছে। তাই বিশ্বনাথ ও ওসমানীনগরে উন্নয়ন, জনকল্যাণ ও আলোকায়নের সুদিন আনতে আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

Manual7 Ad Code

ইসলামী ঐক্যজোটের এই নেতা বলেন- সিলেট-২ আসনের ইসলাম পছন্দ বিশাল এক ভোটারশ্রেণী বিকল্প নেতৃত্বের প্রত্যাশী। তারা আদর্শ এবং উন্নয়ন সমন্বিতভাবে চান। জনগণের সেই প্রত্যাশা বিবেচনা করেই ইসলামী ঐক্যজোট আমার হাতে মনোনয়ন ফরম তুলে দিয়েছে। আমি সর্বস্ব দিয়ে হলেও এ আসনটি দলকে উপহার দিতে চাই।

Manual1 Ad Code

সংসদ সদস্য পদপ্রার্থী আ.ক.ম এনামুল হক মামুন আরো জানান- নির্বাচনী এলাকার তৃণমূল জনসমর্থন যেমন আশাতীতভাবে লক্ষ্য করছেন, তেমনি সমমনা বিভন্ন রাজনৈতিক দলও তার প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করছে। তাই নির্বাচনী ফলাফল নিয়েও তিনি বেশ আশাবাদী। আগামী নির্বাচনে দল ও মতের উর্ধ্বে থেকে বিশ্বনাথ ও ওসমানীনগরের সর্বস্থরের জনসাধারণের স্বতঃস্ফুর্ত সমর্থন, বুদ্ধি ভিত্তিক পরামর্শ, সার্বিক সহযোগিতা ও আত্মিক দোয়া কামনা করেছেন উদীয়মান এই মিডিয়া ব্যক্তিত্ব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code