সুনামগঞ্জ-৪ : আ’লীগে ৫, বিএনপিতে ৬ ও জাপায় ২ প্রার্থী

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

সুনামগঞ্জ-৪ : আ’লীগে ৫, বিএনপিতে ৬ ও জাপায় ২ প্রার্থী

Manual5 Ad Code

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। শীতের আগমনী বার্তার মাঝেও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে নির্বাচনী বৈতরনী পাড় হয়ে ক্ষমতায় যাওয়া এবং টিকে থাকার কারনে শুরু হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করার সমঝোতা ও সংলাপ। আর একারনেই গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও শরিকদল জাপাকে ছেড়ে দিতে হয় সুনামগঞ্জ-৪ আসনটি। যার ফলে তখনকার সময়ে আওয়ামী লীগ থেকে হেভিওয়েট প্রাথীরা এই আসনের টিকিট পেলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিদের্শে প্রার্থীতা প্রত্যাহার করে আসনটি ছেঁড়ে দিতে হয় শরিক দল জাতীয় পার্টিকে।

গত সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্ধীতা ছাড়াই সিলেকশনে নির্বাচনী বৈতরনী পাড় হয়ে যান সুনামগঞ্জ-৪ তৎকালীন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ। আগামী একাদশ নির্বাচনে সরকারী দল তথা মহাজোটের প্রার্থীদের এবার বিনা প্রতিদ্বন্ধীতায় খালি মাঠে গোল দিতে দিবে না বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা, এমনটাই মনে করছেন সাধারন ভোটাররা।

গত সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় তাদের যে মাশুল দিতে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনী মাঠ ছাড়তে নারাজ বিএনপি। এবারের সংসদ নির্বাচনকে আবির্ভূত করে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। জাতীয় পার্টির এড. পীর ফজলুর রহমান মিছবাহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও এবার তাকে দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেউ ছাড় দিতে নারাজ জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী পীর ফজলুর রহমান মিসবাহকে।

সুনামগঞ্জ-৪ আসনে তৎকালীন বিএনপি’র সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এমপি থাকাবস্থায় এই অঞ্চলের রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করায় এবারের নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের হিসাব। জাতীয় পার্টি থেকে নির্বাচিত হওয়া এমপি পীর ফজলুর রহমান মিছবাহ ক্লিন ইমেজ ও তৃনমুল পর্যায়ে গত পাচ বছরে নিবিড় বিচরণের কারনে হয়ে উঠেছেন অনেকের পছন্দের প্রার্থী।

Manual7 Ad Code

অপরদিকে, তার আগেকার সময় অর্থাৎ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত মমতাজ ইকবালের মৃত্যুর পর এই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ¦ মতিউর রহমান। তিনি তার চার বছরে এই আসনের বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট, স্কুল কলেজ ও ক্লিনিক নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। তাই তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

Manual4 Ad Code

অন্যদিকে, তৎকালীন জাতীয় পার্টির তৃনমুল পর্যায়ে গড়ে নিয়েছেন শক্ত অবস্থান। ছিনিয়ে নিতে পারেন এ আসনটি। তবে, কোন ভাবেই হাল্কা করে দেখার সুযোগ নেই আওয়ামী লীগের প্রার্থীদেরকে। সদরের এ আসনটি যেকোন মুল্যে ফিরে পেতে মরিয়া নৌকার প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে নানা ধরনের কৌতুহল। অধীর আগ্রহে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য। যার হাত ধরে সাধিত হবে স্বাস্থ্যসেবাসহ যোগাযোগের নতুনদ্বার। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র, ঘুছবে বেকারত্ব।

ইতিমধ্যে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ-সদর-বিশ্বম্ভরপুর) আসনের প্রতিনিধিত্ব করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয় ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, তার আপন বড় ভাই পিপি খাইরুল কবির রোমেন, সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল জহুর এর পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সদস্য অ্যাড. কামাল হোসেন।

Manual5 Ad Code

বিএনপি’র পক্ষে মনোনয়ন কিনেছেন এবং জমাদান করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হুইপ ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপি’র সিনিয়ন সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, যুক্তরাজ্যে বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সহ-সভাপতি দানবীর আলহাজ্ব আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূরুল, জেলা বিএনপি’র যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাড. আব্দুল হক।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান এনাম।

এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ যেকোন ধরনের আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বর্তমান জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সাথে ঐক্যবদ্ধ থেকে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কারাবন্দী হয়েছেন। তাই অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন নুরুল ইসলাম নুরুল বিএনপি থেকে ধানের শীষের প্রতিক ফেলে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশী বলে মনে করেন নেতাকর্মীরা।

অপরদিকে, জেলা বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যে বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সহ-সভাপতি দানবীর আলহাজ্ব আব্দুল লতিফ জেপি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ এই আসনের অবহেলিত ও নির্যাতিত মানুষজনের পাশে থেকে তার ব্যক্তিগত তহবিল থেকে যথাসাধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি এই আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশা করছেন বলে জানান তার অনুসারীরা। এই আসন নিয়ে সাধারন ভোটারদের মাঝে রয়েছে কৌতুহল। তাই নির্বাচনে কে কোন দল থেকে প্রার্থী হচ্ছেন তার অপেক্ষায় আছেন সাধারন ভোটারগন।

Manual8 Ad Code

তবে, সবার একটাই অভিমন দল বড় নয় তবে যে সৎ এবং র্নিলোভ ব্যক্তি হবেন এবং সাধারন মানুষের কথা ভাববেন এবং উন্নয়ন করবেন তাকেই ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেক ভোটার। তাই নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবেন এই আসনের মানুষ সেবক সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code