সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (বিসিপিএ)’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) সংগঠনটির ঢাকাস্থ ইএফ হাউস নং ০৭, ক্রিসেন্ট হোম ১৫০/১ শাহআলী বাগ, মিরপুর ১ এর অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় মিলিত হয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আবু হানিফকে আহ্বায়ক ও এস এম জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক নুরুল আমিন রিপন, মোঃ রহমত উল্লাহ, মোঃ আরিফ হোসেন,কাজী এরশাদ, সদস্য মোসাঃ মার্জিয়া আক্তার পপি, মোঃ মনোয়ার হোসেন, খোকন দাস, মান্না পাল, মোঃ জাহিদুল ইসলাম।
Design and developed by ওয়েব হোম বিডি