সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সিলেটে আসছেন আজ (বুধবার)। এদিন হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন।
তবে, আজ রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন ঐক্রফ্রন্টের শরীক বিএনপির নেতারা।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, সিলেটে সমাবেশ কেন হচ্ছেনা এর কারণ জানাতে পারেননি বিএনপির এই নেতা।
তিনি জানান, আজ দুপুর ১টায় বিমান যোগে সিলেট আসবেন ড. কামাল হোসেন। এছাড়া এখ্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খানও আজ সিলেটে আসার কথা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি