‘নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়’

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

‘নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়’

Manual8 Ad Code

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গতকাল বুধবার (১২ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন।

Manual6 Ad Code

এ সময় মাজার প্রাঙ্গনে জোটের কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানিয়ে জোট নেতা ড. কামাল হোসেন বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে জনগণ দেশের মালিক থাকে না। জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

Manual8 Ad Code

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অশ্বাসের পরও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরী করা হয়নি। আমাদের নির্বাচনী প্রচার অভিযানে প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষপর্যন্ত মাঠে থাকবো। আমাদের সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।

ভোটারদের  উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ৩০ ডিসেম্বর সকালে আপনারা ভোট দেবেন; একইসঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।

এর আগে বিকাল ৪টায় সিলেটে এসে পৌঁছান ড. কামাল হোসেন। এরপর বিকাল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন।

Manual5 Ad Code

এ সময় তার সঙ্গে ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। এখানে মাগরিবের নামাজ শেষে দরগাহ এলাকা থেকে ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহপরাণের (রহ.) মাজারে যান। সেখানে গিয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন তারা।

Manual8 Ad Code

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ঐক্যফ্রন্টের একটি দল সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ও আ স ম আব্দুর রবের নেতৃত্বে অন্য একটি দল সিলেট-৪ আসন জৈন্তাপুরের বটতলা এলাকায় গণসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code