ধানের শীষ জনগণের মুক্তির মার্কা : সিলেটে কাদের সিদ্দিকী

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

ধানের শীষ জনগণের মুক্তির মার্কা : সিলেটে কাদের সিদ্দিকী

Manual1 Ad Code

ধানের শীষ বিএনপির মার্কা নয়, এটি হচ্ছে জনগনের মুক্তির মার্কা। আগামী ৩০ ডিসেম্বর মুক্তির প্রতিক হিসাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি ছিনিয়ে আনতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Manual2 Ad Code

বুধবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার ‘জৈন্তেশ্বরী মিউজিয়াম’ বাড়ীতে ধানের শীর্ষের সমর্থনে সিলেট-৪ আসনের প্রার্থী দিলদার হোসেন সেলিমের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

Manual8 Ad Code

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে মানুষ শান্তিতে বসাবাস করতে পারে নাই। নিজ দলের দলীয় প্রতিক নিয়ে স্বাধীন ভাবে নির্বাচন করতে পারছে না বিরোধী দলগুলোও।

Manual3 Ad Code

বর্তমান অবৈধ সরকারের নৌকায় মার্কায় ভোট না দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ জাতীয় ঐকের প্রতীক। ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের। হযরত শাহজাজাল (রহ.) সিলেট এসেছিলেন সিলেটবাসীকে মুক্ত করতে। আজ আমরা সিলেটে এসেছি শেখ হাসিনার হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, ধানের শীষের মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. নুরুল হক, সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ছাতক-দোয়রা বাজার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জমিয়তের সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মুুহিবুল হক মুুহিব, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

Manual2 Ad Code

এর আগে দুপুরে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ধানের শীষের আনুষ্ঠানিক আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারনা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code