খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি

Manual1 Ad Code

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামির সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ থেকে জামিন পেলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন বলে আদালতকে জানিয়ে অভিযোগ গঠনে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনে শুনানির জন্য ৯ জানুয়ারি ধার্য করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

Manual1 Ad Code

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগ তুলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code