খালেদা জিয়া বাঁশি বাজালে উড়ে যাবে শাসকগোষ্ঠী : ফখরুল

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

খালেদা জিয়া বাঁশি বাজালে উড়ে যাবে শাসকগোষ্ঠী : ফখরুল

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাঁশি বাজালে শাসকগোষ্ঠী উড়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

বগুড়াবাসীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “বগুড়া-৬ (সদর) আসনে আমি ভোট করতে আসিনি। আমি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে এখানে তার প্রতিনিধি হিসেবে এসেছি।”

Manual3 Ad Code

মির্জা ফখরুল বলেন, এ সরকার নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানকে ভয় পায়। তাই সুপ্রিমকোর্ট জামিন দেয়ার পরও অন্যায়ভাবে অন্ধকার কারাগারে আটকে রেখেছে আমাদের নেত্রীকে। তাই কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে বগুড়া সাতটি আসনসহ সারা দেশের সংখ্যাগরিষ্ঠ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার জগদ্দল পাথরের মত জাতির ঘরে চেপে আছে। আগামী ৩০ তারিখের ভোটের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে বিএনপি নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code