‘খামোশ’ বললেই মানুষের মুখ বন্ধ হবে না : ড. কামালকে শেখ হাসিনা

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

‘খামোশ’ বললেই মানুষের মুখ বন্ধ হবে না : ড. কামালকে শেখ হাসিনা

Manual8 Ad Code

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই জনগণ চুপ থাকবে না।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতারা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে। যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলব। এই সব অপরাধীরা যেন ভোট না পায়।’

Manual4 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, আজকে আমরা দেখি তাদের পরিবারের সদস্যদের বিএনপিসহ যে ঐক্য করা হয়েছে তাতে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের কাছে আমার প্রশ্ন, যারা এত বড় অপরাধ করলো আর যে পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোসরদের যখন ধানের শীষে মনোনয়ন দেওয়া হলো আর এই ধানের শীষ নিয়ে যারা আমাদের সঙ্গে ছিল তারা একই সঙ্গে কিভাবে নির্বাচন করবে?’

তিনি আরও বলেন, ‘এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি না? তবে হ্যাঁ, তাদের লজ্জা একটু কম লাগে বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে খামোশ বলতে পারে।’

Manual7 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। আজকে ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্না এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ কথা বলে। কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তার আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতা যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে, সেটাই আমার প্রশ্ন।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code