দ্বিতীয়বার সফরসূচী পরিবর্তন, প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২২ ডিসেম্বর

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

দ্বিতীয়বার সফরসূচী পরিবর্তন, প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২২ ডিসেম্বর

Manual8 Ad Code

দ্বিতীয়বারের মতো পরিবর্তন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের সফরসূচী। প্রথমে ১৯ ডিসেম্বর ও পরে ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ নির্ধারণ করা হলেও তা আবার পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আওয়ামী লীগের এই প্রধান  আগামী ২২ ডিসেম্বর (শনিবার) সিলেট আসবেন।

নির্বাচনী প্রচারণার জন্যই সিলেট আসছেন শেখ হাসিনা। সিলেট সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়াও তিনি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

Manual4 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ জানান, প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট আসবেন। মূলত শুক্রবার শাহজালাল (রহ.) মাজারে আসা ভক্তদের দূর্ভোগের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী তাঁর সফর একদিন পিছিয়েছেন। সিলেট এসে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য দেবেন বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code