সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। তিনি মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন। দলের প্রতীক কুলা নিয়ে তিনি ছিলেন নির্বাচনী মাঠে।
এ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশাপাশি মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জোটের শরিক বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। এনিয়ে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রও দাখিল করেছিলেন।
জোটের মনোনয়ন না পেয়ে তিনি বিকল্পধারার প্রার্থী হন। এরপর দলীয় প্রতীক কুলা নিয়ে তিনি নেমে পড়েন গণসংযোগে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অলি-গলি চষে বেড়ান তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে। এ দু’উপজেলায় করানো হয় মাইকিং।
অবশেষে নৌকা প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে তিনি রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
রোববার সন্ধ্যায় শমসের মবিন বলেন, আমি মনোনয়ন প্রত্যাহারপত্র সোমবার নির্বাচন কমিশনে জমা দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
Design and developed by ওয়েব হোম বিডি