কোম্পানীগঞ্জে বিএনপি প্রার্থী সেলিমের গাড়িতে হামলা, হরিপুরে উত্তেজনা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

কোম্পানীগঞ্জে বিএনপি প্রার্থী সেলিমের গাড়িতে হামলা, হরিপুরে উত্তেজনা

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Manual1 Ad Code

রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জের পাড়ুয়া বাজারের নওয়াগাও মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি লুৎফুল হক খোকন জানান, আমরা ধানের শীষের সমর্থনে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করে ফেরার পথে সারপিং টিলার নওয়াগাঁও এলাকায় আসামাত্র সরকারদলীয় বেশ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত ভাবে হামলা চালিয়ে প্রার্থীর ব্যবহৃত গাড়ী ভাংচোর করে। এতে গাড়ী ভেঙ্গে যায় এবং প্রার্থী দিলদার হোসেন সেলিমও আঘাত প্রাপ্ত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Manual2 Ad Code

এদিকে, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের গাড়ীতে হামলার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলা ঝুড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মী।

Manual4 Ad Code

রাত ৭টায় উপজেলা দরবস্ত বাজার, হরিপুর বাজার, চিকনাগুল বাজারে পৃথক পৃথক মিছিল ও পথসভা করে ঐক্যফ্রন্ট এর মনোনিত ধানের শীষের সমর্থিত শত শত লোকজন।

অপরদিকে, হরিপুর বাজার প্রতিবাদ মিছিল বের করলে সাথে সাথে আওয়ামী লীগের নৌকা সমর্থকরা ও মিছিল বের করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code