নৌকায় ভোট দেওয়ার আহ্বান ড. মোমেন‘র

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

নৌকায় ভোট দেওয়ার আহ্বান ড. মোমেন‘র

Manual2 Ad Code

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্যথায় দেশের চলমান উন্নয়ন ব্যাহত হবে এবং দেশ পাকিস্তানী ধারায় ফিরে যাবে।

Manual2 Ad Code

রোববার দুপুরে মহান বিজয় উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রতিক্রিয়া সাংবাদিকদের একথা বলেন। ড. মোমেন রোববার নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নৌকার নির্বাচনী প্রচারণায় যোগ দেন।

সকালে নগরীর ১২নং ওয়ার্ডে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন, দুপুরে তারাপুর চাবাগানে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন, বিকেলে খোঁজারখলা এলাকায় জনসংযোগ, টিলাগড়ে বাংলাদেশ ফ্রেন্ডস জোন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি নগরীর টুলটিকর ইউনিয়নের বালুচর এলাকায় গণসংযোগ ও রাতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় গণসংযোগ করেন।

ড. মোমেন এসব কর্মসূচিতে আরও বলেন, আজ স্বাধীনতার ৪৮বছর পরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তারা এখনও দেশবিরোধি নানা ষড়যন্ত্রে তৎপর রয়েছে। বিষধর সাপের মতো সুযোগ পেলেই এরা ছোঁবল মারার চেষ্টা করে। স্বাধীনতার পর তাদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে বাংলাদেশ। তাই দেশপ্রেমিক জনগণকে এদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন বাঙালির জাতীয় জীবনের শ্রেষ্ট অর্জন উল্লেখ করে তিনি বলেন, দেশ আজ দু’টি ধারায় বিভক্ত। দেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তরুণ প্রজন্মও মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চায়।

Manual8 Ad Code

তিনি আশা প্রকাশ করেন, ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিয়ে দেশের মানুষকে উন্নয়ন, শান্তি ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট দিবেন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিল ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আজম খান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান জাবেদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, সৈয়দ এপতার হোসেন পিয়ার, জুবের খান, তপন মিত্র, মাসুম বিল্লাহ চৌধুরী, বেলাল খান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাসবির ইসলাম পিন্টু, মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, বলরাম দাস, আব্দুল ওয়াদুদ তপাদার, সৈয়দ হাফিজ আহমদ দাউদ, সাজোয়ান আহমদ, আলকাছ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, শাহরিয়ার আলম সামাদ, হিরণ মাহমুদ নিপু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code