সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী।
রোববার (১৬ ডিসেম্বর) রাতে দলের নির্দেশনা অনুযায়ী তিনি এ সিদ্ধান্ত নেন।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শমসের মবিন বলেন, ‘বিকল্পধারা মহাজোটের শরিকদের মধ্যে অন্যতম একটি দল। মহাজোটের হাইকমান্ডের নির্দেশনা পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি এ আসনের মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়েছি।
Design and developed by ওয়েব হোম বিডি