ক্ষোভে বিএনপি ছেড়ে আ’লীগে ইনাম আহমদ চৌধুরী

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

ক্ষোভে বিএনপি ছেড়ে আ’লীগে ইনাম আহমদ চৌধুরী

Manual5 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদি বিএনপি দল থেকে চূড়ান্ত পর্বে প্রার্থী হিসেবে মনোনীত না করাই ক্ষোভে নিজ দল ছেড়ে এবার আওয়ামী লীগে যোগ দিলেন প্রবীণ রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দান করেন।

এ প্রসংগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) অভিমান ও ক্ষোভের সুরে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।

Manual5 Ad Code

আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন বিএনপি’র পক্ষ থেকে প্রবীণ রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির। কিন্তু শেষ সময়ে এসে ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে দল থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। অবশ্য মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপি’র প্রার্থী ইনাম আহমেদ চৌধুরী বেশ উচ্ছ্বসিত ছিলেন।

ওই সময় তিনি বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন পেয়ে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসায় গিয়েছিলেন সিলেটের সম্প্রীতি রক্ষার্থে। আর তাকে কেন্দ্র করে বিএনপি’র একটি অংশ জল ঘোলা করে নানাভাবে হেয় করতে থাকে। আর এই সব যন্ত্রণা প্রবীণ রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী কোন ভাবে মেনে নিতে পারছিলেনা। শেষ বয়সে এসে তিনি নিজ দল বিএনপিকে ছেড়ে দিতে বাধ্য হলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে যোগ দিলেন আওয়ামী লীগ।

Manual4 Ad Code

বিএনপির রাজনীতি পর্যালোচনা করে দেখা যায়, প্রবীণ ইনাম আহমেদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদি বিএনপিতে যোগ দিয়েছিলেন। তারপর ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রী মর্যাদা প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান নিয়োগ পান তিনি।

Manual4 Ad Code

এছাড়া তিনি ছাত্র জীবনে অর্থনীতিতে স্মাতক মেধা অর্জন করে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন। আর বাংলাদেশ সরকারে সচিবের দায়িত্ব পালনও করে ছিলেন। একসময় ইনাম আহমদ চৌধুরী জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্বপূর্ণ পদেও ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code