সিলেট মহানগর বিএনপি নেতা নাসিম হোসেইন গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

সিলেট মহানগর বিএনপি নেতা নাসিম হোসেইন গ্রেপ্তার

Manual8 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসেইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তার তাঁতীপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও নাসিম হোসেনের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

পুরনো একটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন নাসিম।

Manual5 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

তিনি জানান, নাসিম হোসাইন দাবি করেছেন তিনি জামিনে আছেন। তবে, আমরা এ সংক্রান্ত কোনো কাগজ পাইনি। তিনি জামিনের কাগজ দেখাতে পারলে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code