সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
হঠাৎ করেই রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়েছেন পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় তারা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানান গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম।
তারা হলেন- মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি