শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী : টাইম

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী : টাইম

Manual2 Ad Code

জাতীয় সংসদ নির্বাচনে মাত্র বাকি কয়েক ঘণ্টা। উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় রোববারের নির্বাচনে চতুর্থ বারের মতো জিতে রেকর্ড গড়তে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলেছে যুক্তরাষ্ট্রের ‘গণমাধ্যম টাইম।’ তবে তার সমালোচকদের দাবি, ভঙ্গুর গণতন্ত্রের বিনিময়েই এই বিস্ময়কর অর্থনৈতিক সফলতা এসেছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে লড়বেন অক্সফোর্ড-পড়ুয়া আইনজীবী এবং সাবেক মন্ত্রী ড. কামাল হোসেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই নির্বাচনে অনুপস্থিত থাকছেন শেখ হাসিনার ঘোর-প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা জিয়া।

ঢাকার একটি জেলে বন্দি খালেদা জিয়াকে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য বলে রুল জারি করেছেন আদালত। দুর্নীতির দায়ে তিনি কারাদণ্ড ভোগ করছেন তিনি।

Manual8 Ad Code

মুসলিম প্রধান ১৬ কোটি মানুষের এই দেশ পরিচালনা করতে গিয়ে গত কয়েক দশকে শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই ক্ষমতাসীন, ক্ষমতাচ্যুত ও কারান্তরীণ থেকেছেন।

এর আগে ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। নির্বাচন পরবর্তী সহিংসতায় কয়েক ডজন মানুষ মারা যান।

Manual5 Ad Code

একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ ভোটার ভোটদানের যোগ্য। প্রায় ১০ জনের একজন তরুণ ভোটার। এমনকি তাদের বেশিরভাগই প্রথম বারের মতো ভোট দিতে যাচ্ছে।

Manual2 Ad Code

আওয়ামী লীগের এক দশকের শাসনের পর খালেদার অনুপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সময়কার ঘনিষ্ঠ সহকারী ড. কামাল হোসেনের উত্থান হয়। তিনি দেশের উদীয়মান মধ্যবিত্ত শ্রেণির দৃষ্টি আকর্ষণ করেন।

কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক হাজার গ্রেপ্তার ও কারাদণ্ড দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের ১২ হাজারেরও বেশি কর্মী আহত হয়েছেন।

এদিকে সরকার এই বছরের শুরুতে নতুন ডিজিটাল আইন প্রণয়ন করে। এতে অভিযোগ উঠে সমালোচনাকারী সাংবাদিকদের ও কিছু প্রতিষ্ঠানকে নীরব রাখতে এ আইন করা হয়েছে।

তবে সংসদে শেখ হাসিনা যুক্তি দেখান, বিপজ্জনক প্রচারণাকে রুখতেই এই আইন করা হয়েছে। তিনি বলেন, সহিংসতাকে বাড়ানো এবং দেশের ইমেজ নষ্ট করার জন্য নিশ্চয় সাংবাদিকতা নয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code