খালেদার আসনে জয় পেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

খালেদার আসনে জয় পেলেন মির্জা ফখরুল

Manual1 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া- ৬ (সদর) আসনে জয় পেয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দণ্ডিত হওয়ার কারণে বাতিল হয় তাঁর প্রার্থিতা।

Manual8 Ad Code

পরে ওই আসন থেকে নির্বাচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে মির্জা ফখরুল পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৯০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৪০ হাজার ২৬২ ভোট।

Manual2 Ad Code

আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বগুড়া -৬ আসনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনবারই বিপুল ভোটে জয়ী হন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code