মানবতা এখন কাঁদছে : রিজভী

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

মানবতা এখন কাঁদছে : রিজভী

Manual8 Ad Code

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীতে এক সিএনজি চালকের স্ত্রী ও চার সন্তানের জননীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে শ্লীলতাহানীর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Manual1 Ad Code

বুধবার (০২ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি শুধু একজন ব্যক্তিকেই পৈশাচিক নির্যাতনে শ্লীলতাহানি নয় এটি জনগণের ভোটাধিকারকেই শ্লীলতাহানি করা হলো। সিএনজি চালকের স্ত্রীর ক্রন্দনবিধুর অন্তহীন আর্তি বিশ্ব বিবেককে কাঁদিয়েছে। বাংলাদেশে মানবতা এখন কাঁদছে। বিশ্ব মানবতা এই ঘটনায় স্তম্ভিত-শিহরিত ও বিমুঢ়।

তিনি বলেন, কালো টাকার প্রাচুর্য প্রয়োগে বেড়ে ওঠা এই আওয়ামী নির্যাতনকারীরা জালজালিয়াতি ভোটের মহাযজ্ঞের পর এখন কাণ্ডজ্ঞানহীন নিষ্ঠুর বেপরোয়া। এরা ভোট ডাকাতির মহাসাফল্যে সহজাত বিচার-বুদ্ধি হারিয়ে ফেলেছে। এরা মনুষ্যত্ব বির্সজন দিয়ে এখন নারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগএণর ভোটাধিকারকে বঞ্চিত করার মাধ্যমে ঘনায়মান হতাশা আর বিরোধীদের গুম-খুনের শিকার হওয়ার পরিমাণ যে কত বাড়রে তা নিয়ে অনাগত দিনের দুশ্চিন্তা ও রাজনৈতিক অনিশ্চয়তা জনগণের চোখে বীভৎস রূপ নিয়ে ফুটে উঠেছে।

Manual6 Ad Code

এদিকে, নোয়াখালীর সুর্বণচর উপজেলায় গত ৩১ ডিসেম্বর ৪ সন্তানের জননীকে গণধর্ষণ অভিযোগের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ বছরের ওই নারী গত ৩১ ডিসেম্বর অভিযোগ করেছিলেন, নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় রুহুল আমীনের ১০ থেকে ১২ জন সহযোগী তাকে ধর্ষণ করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code