সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯
নোয়াখালীর সুর্বণচর উপজেলায় সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ধানে শীষে ভোট দেওয়ায় চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (০২ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সেদিনই শুনেছি। যদিও ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় না, তবে নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয়। এ ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে। যারাই অপরাধী তারা কেউ পার পাবে না। আমি নেত্রীর মনোভাব জানি।
তিনি বলেন, এরইমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি স্পটে গেছেন। তাছাড়া ওই এলাকায় সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তারাও বিষয়টি দেখছেন। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি