সংসদ নেতা হলেন শেখ হাসিনা

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

সংসদ নেতা হলেন শেখ হাসিনা

Manual1 Ad Code

জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো এ পদে অধিষ্ঠিত হলেন তিনি।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সংসদ নেতা নির্বাচিত হন।

Manual6 Ad Code

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।

Manual5 Ad Code

শপথগ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

Manual8 Ad Code

এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code