চলে গেলেন সৈয়দ আশরাফ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

চলে গেলেন সৈয়দ আশরাফ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Manual6 Ad Code

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) মারা যান তিনি।

Manual5 Ad Code

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, ব্যাংকক সময় রাত সাড়ে ৯টায় আমাদের দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম মারা যান।

Manual7 Ad Code

আজ শুক্রবার তার মরদেহ দেশে আনা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, শপথের জন্য সময় চেয়ে আবেদন করেছেন এই সংসদ সদস্য। তার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত বছর ২৩ অক্টোবর তার স্ত্রী শিলা ইসলাম মারা যান। তিনি একমাত্র মেয়ে রীমা ইসলামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual3 Ad Code

তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতা ১৯৭৫ সালে কারাগারে নিহত হওয়ার পর ব্রিটেনে চলে যান সৈয়দ আশরাফ। দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জয়ী হন তিনি।

২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। ওই বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন তিনি। দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৬ সালের কাউন্সিলে তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নিয়ে যান শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code