সৈয়দ আশরাফের মৃত্যুতে ড. মোমেনের শোক

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

সৈয়দ আশরাফের মৃত্যুতে ড. মোমেনের শোক

Manual6 Ad Code

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার তার মরদেহ দেশে আনা হবে।

Manual7 Ad Code

আবদুল মোমেন বলেন, সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর খুব আপন মানুষ ছিলেন। আমরা একজন বিশ্বস্ত নেতাকে হারালাম। আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহপাক ওনাকে বেহেস্তবাসী করুন।

Manual1 Ad Code

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code