মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপ

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপ

Manual2 Ad Code

মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।

Manual4 Ad Code

শনিবার (০৫ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

ওই চিঠিতে ‍উল্লেখ করা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।’

Manual5 Ad Code

চিঠিতে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে বলেও ‍উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code