ভুল বুঝতে পেরেছেন প্রতিমন্ত্রী পলক : জানালেন কাদের

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

ভুল বুঝতে পেরেছেন প্রতিমন্ত্রী পলক : জানালেন কাদের

Manual5 Ad Code

সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বৃহস্পতিবার সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সম্প্রতি জুনাইদ আহমেদ পলকের মাথায় হেলমেট ছাড়া সচিবালয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করেন।

Manual8 Ad Code

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী পলক সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় আমার কাছে ভুল স্বীকার করেছেন। তাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। পরে তিনি এ ঘটনায় ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আমাকে কথা দিয়েছেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৮ জানুয়ারি) নতুন দায়িত্বে নেওয়ার প্রথম দিনেই মোটরসাইকেলে করে সচিবালয়ে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন। সে ছবিতে দেখা যায় তিনি হেলমেট ছাড়া মোটরসাইকেলের যাত্রী হয়েছেন। বিষয়টি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

Manual6 Ad Code

পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনো বাড়তি হেলমেট ছিল না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code