সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
সুনামগঞ্জ-৩ (দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, হাওর পারের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। কারণ হাওর অঞ্চল সব সময় অবহেলিত ও সুবিধা বঞ্চিত।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এই প্রথম তাঁর জন্মস্থান নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ নিজ বাসভবণে পৌঁছলে দলীয়সহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার মানুষের প্রতি সু-নজর রয়েছে এবং ইতিমধ্যে অনেক কাজ করেছেন তিনি।
বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেহ যদি নির্বাচনে পরাজিত হয়ে আন্দোলন-সংগ্রাম, জ¦ালাও, পোড়াও ঘেরাও নাশকতামূলক কর্মকান্ড করেন এগুলো ফৌজদারী অপরাধ।
এম এ মান্নান বলেন, কেহ যদি নাশকতামূলক কাজ করে, বাসে আগুন দেয়, গাড়ি ভাঙচুর করে তার বিরুদ্ধেও প্রচলিত আইনে মামলা হবে। সে যে দলেরই হোক, যে অপরাধ করবে তাকে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
পরে বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শহরের এফআইভিডিবি হলরুমে তাকে এক সংবর্ধনা প্রধান করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো: শফি উল্ল্যা,জেলা শিক্ষা অফিসার পঞ্চানন বালা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা
এদিকে, এর আগে বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ নিজ বাসভবণে নব-নির্বাচিত সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলের শুভেচ্ছা জানায় সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।
এছাড়াও মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, মন্ত্রীর রাজনৈতিক সবিচ মো: আবুল হাসনাত, জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি এড. বুরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রবাষক মো: নুর হোসেন, সাধারন মণিরুজ্জামান সুজন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: ফয়জুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি