বাংলাদেশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে : পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

বাংলাদেশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে : পরিকল্পনা মন্ত্রী

Manual5 Ad Code

সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন, বাংলার মানুষ দারিদ্র থেকে মুক্তি ও উন্নত জীবন চায়। শুধু তাই নয়, উন্নত বিশ্বের সাথে এগিয়ে যেতে চায় বাংলার মানুষ।

তিনি আরো বলেন, ‘বর্তমানে লন্ডন নিচের দিকে ও বাংলাদেশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে।’

শনিবার (১২ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মন্ত্রীকে দেয়া গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের মানুষের রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। দেশের মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। যে কারণে বিরোধীদের সাথে আপোষ করবো না।

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, এখন শুধু কাজ আর কাজ। চলমান উন্নয়ন কাজের দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে দারিদ্রতার পরিবর্তন আনতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

Manual4 Ad Code

জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ ও জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল উদ্দিন ও গীতা পাঠ করেন সুভাষ সরকার।

এছাড়া একই মঞ্চে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এদিকে, পৃথক সভায় শতাধিক ফুলের তোড়া দিয়ে প্রশাসন, শিক্ষক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে বরণ করেন।

জগন্নাথপুরে বেড়িবাধের কাজ উদ্বোধন করছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

Manual8 Ad Code

বেড়িবাধ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাধ কাজের উদ্বোধন করলেন সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

শনিবার (১২ জানুয়ারি) বেড়িবাধ কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, উপ-সহকারি প্রকৌশলী নাসির উদ্দিন, হাসান গাজী, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, থানার এসআই কবির উদ্দিন, উপজেলা আ.রীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, ফুটবলার সুহিন আহমদ দুদু, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মুকিত প্রমূখ।

এদিকে, বেড়িবাধের কাজ শুরু হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code