জামায়াতকে ছেড়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান ড. কামালের

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

জামায়াতকে ছেড়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান ড. কামালের

Manual6 Ad Code

জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানালেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ঐক্য টেকাতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে।’

Manual3 Ad Code

শনিবার (১২ জানুয়ারি) আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

‘জামায়াতকে নিয়ে কোনো দিন রাজনীতি করিনি, করবও না। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, এ কথা এখন বলাই যায়।’

লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বলেন, ‘তাড়াহুড়ো করে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করতে গিয়ে যে ভুল-ত্রুটিগুলো হয়েছে, তা সংশোধন করে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code