আজ সিলেটে আসছেন ঐক্যফ্রন্ট নেতারা

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

আজ সিলেটে আসছেন ঐক্যফ্রন্ট নেতারা

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা আজ (সোমবার) সিলেটে আসছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সিলেট-৩ আসনের বালাগঞ্জে নিহত ছাত্রদল নেতার বাড়িতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৪ জানুয়ারি সকালে তারা বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।

Manual1 Ad Code

তারা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে বালাগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন।

মির্জা ফখরুলের সাথে ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্না থাকবেন বলে জানা গেছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

ঐক্যফ্রন্ট নেতারা ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাদের এ কর্মসূচি।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের দিন নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়।

Manual6 Ad Code

উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা সংঘটিত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code