সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
খুব দ্রুত পুরান ঢাকার মজুদকৃত সকল কেমিক্যাল ও রাসায়নিক পদার্থের গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের ওয়াহেদ ম্যানশন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এরআগে একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। কিন্তু সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আটঘাট বেঁধে নেমেছি। সকল গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে ফেলব।
সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল সরানো আমাদের তৃতীয় কাজ। প্রথম কাজ স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।
এ সময় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বিকল্প কিছু চিন্তা করছে সরকার বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি